বই দরকার নাকি? .. নিন। পড়া শুরু করুন!

নদীর দেখা

কুমার নদ

নদীর দেখা 


 এই নদ এর নাম 'কুমার নদ'। খুব ছোট নদ। সারা বছর সাধারনত বিস্তৃতি একেবারেই ছোট। খুব একটা পানি বয় না। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে এর এক অংশ অচল বা মরা নদী। বর্ষা মৌসুমে 2-3 দিন থেকে সপ্তাহ খানিকের জন্যে কিছুটা বড় দেখায়। ব্যাপ্তি ছোট হওয়ায় এলাকার জনজীবনে সামাজিক, অর্থনৈতিক প্রভাব বলতে গেলে নেই। বড়দের থেকে শুনেছি একসময় এ নদী বড় ছিল।তখন এটা মানুষের জীবনে অপরিহার্য অংশ ছিল। এখন নাই। মাছও খুব একটা নেই। কেউ কেউ স্নান করতে ব্যবহার করে। ছোটবেলায় ঝাপাঝাপি খুব করেছি। এখন বাচ্চাদের দেখা যায় না তেমন নদীতে। অনেকটা জনজীবন থেকে বিচ্ছিন্ন প্রায়। আমার বাড়ির কাছেই, হবে 60-70 মিটার। আশেপাশের বেশিরভাগ মানুষ যায় না সাধারণত। 

আমি যাই খুব, এ নদীর বাতাস, এ ছোট্ট নদীর টলটলে পানি আমাকে বিস্মিত করে, শীত-বসন্তে ফোটা কচুরি পানার উজ্জ্বল রঙ জীবনানন্দের মতো আমাকেও মুগ্ধ করে, হঠাৎ বর্ষায় চিরচেনা ছোট্ট নদী কয়েক গুণ বড় হলে আমার অভিমান হয়, এ নদীর ধারের কৃত্রিম চরে আমি খালি পায়ে হেঁটে তৃপ্তি পায়, এ নদীর ধারে শিমুলের শেকড়ের গোড়ায় বসে এক দৃষ্টে চেয়ে থাকতে ভালো লাগে, এ নদীর ওপরের আকাশ আমাকে বিষণ্ণ করে, এ নদীর ওপারে যেতে ইচ্ছে হয়, বেশি দূর নয় তাও যাওয়া হয় না, এ নদীর পাড় দিয়ে হেঁটে কতবার গেয়েছি 'আমি বাংলায় গান গাই', এ নদীর ধারে গিয়ে অনেক ভেবেছি 'তুমি কত লোক-কত কিছুর সাক্ষী! কেউ নেই তারা'।

কুমার নদ

আর কদ্দিন যাব বা যেতে পারবো জানি না। যেতে চাই তো।

আচ্ছা এ নদী কি আমাকে মনে রাখবে? নাকি নিষ্ঠুর এই নদী বাকি সবাইকে যেমন ভুলেছে আমাকেও ভুলে যাবে?




Wikipedia : কুমার নদ

إرسال تعليق

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.
Biplob Hossen Ltd. চলুন সাহিত্যালাপ করা যাক...
প্রয়োজনে বার্তা পাঠান। ঈশ্বর চান তো, উত্তর দিব পরে...
এখানে লিখুন...